Delivery Policy ডেলিভারি নীতি
আমরা আমাদের গ্রাহকদের দ্রুত, নিরাপদ এবং নির্ভরযোগ্য ডেলিভারি সেবা প্রদান করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। অর্ডার করার পর আপনার পণ্যটি যত দ্রুত সম্ভব আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা দেশের স্বনামধন্য কুরিয়ার মাধ্যম ব্যবহার করি। আমরা বাংলাদেশের ৬৪টি জেলায় ডেলিভারি সেবা প্রদান করি। আপনার অবস্থান অনুযায়ী নিকটস্থ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য পাঠানো হয়।
অনলাইন ডেলিভারি এর শর্তাবলী নিম্নরূপ:
- অনলাইন অর্ডারের ক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি পাবেন।
- প্রোডাক্ট এর বুকিং এর জন্য এর মূল্যের সবটুকু অথবা কিছু অংশ অগ্রিম প্রদান করতে হবে।
- প্রোডাক্ট পৌঁছানোর সময় এবং ডেলিভারি চার্জ নির্ভর করবে নির্দিষ্ট কুরিয়ার সার্ভিস ও প্রোডাক্ট এর ভিন্নতার উপর।
- কুরিয়ার এর কন্ডীশনাল পেমেন্ট এর চার্জ ‘অফিস সলিউশন’ বহন করবে।
- ক্রেতা শুধুমাত্র কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট প্রেরণের খরচ বহন করবেন
- অর্ডারক্রীত পণ্য স্টকে না থাকলে ক্রেতার সম্মতিক্রমে পণ্য পরিবর্তন অথবা মূল্য রিফান্ড করা হবে।
- হোম ডেলিভারির ক্ষেত্রে ক্রেতা পন্য ব্যাবহার করে দেখার সুযোগ পাবেন না। সম্ভব হলে প্রোডাক্ট আনবক্সিং এর একটি ভিডিও ধারন করে রাখতে হবে। কোন ধরনের ত্রুটিপূর্ণ পন্য গ্রহন করলে সাথে সাথে তা আমাদের অবগত করতে হবে।
- ডেলিভারি পার্টনারগন তাদের নিজ নিজ শর্তাবলী সংরক্ষন করেন।
- ডেলিভারি চার্জ পন্য ও স্থান ভেদে পরিবর্তন যোগ্য। ফ্রি ডেলিভারি সকল পন্যের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
- অর্ডার কনফার্ম হওয়ার ৩ থেকে ৫ কার্যদিবসের মধ্যে ক্রেতা পণ্য ডেলিভারি পাবেন।
- কুরিয়ারে পাঠানো পন্য ক্রেতা সরাসরি তার নিকটস্থ কুরিয়ার সার্ভিসের ব্রাঞ্চ থেকে সংগ্রহ করতে হবে।
- অর্ডারকৃত পন্য কুরিয়ার সার্ভিসে বুকিং এর পর তার কোন দায়িত্ব আর অফিস সলিউশনের নয়, তবে ক্রেতা চাইলে বুকিং নাম্বার ও বুকিং সংক্রান্ত যাবতীয় তথ্য অফিস সলিউশন থেকে সংগ্রহ করতে পারবেন।
- কুরিয়ার সার্ভিসে পরিবহনকালীন পন্যের কোনরূপ ক্ষয়ক্ষতি হলে অফিস সলিউশন তার দায়ভার বহন করবে না।