Warranty Policy ওয়ারেন্টি নীতি
অফিস সলিউশন একটি রিটেইল বা খুচরা বিক্রয় প্রতিষ্ঠান। আমরা নিজস্বভাবে কোনো পণ্য উৎপাদন করি না; বরং বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের পণ্য গ্রাহকদের কাছে সরবরাহ করি। তাই আমাদের মাধ্যমে ক্রয়কৃত পণ্যের ওয়ারেন্টি সরাসরি সংশ্লিষ্ট নির্মাতা বা ব্র্যান্ড কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রদান করা হয়। প্রতিটি ব্র্যান্ডের ওয়ারেন্টি শর্ত ও নীতিমালা ভিন্ন হতে পারে। এই শর্তাবলী সাধারণত সংশ্লিষ্ট পণ্যের অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিতভাবে উল্লেখ থাকে। এছাড়া পণ্যের সরবরাহ পরিস্থিতি, স্টক উপলব্ধতা এবং ব্র্যান্ড কোম্পানির প্রসেসিং সময়ের উপর ভিত্তি করে ওয়ারেন্টি সম্পন্ন হওয়ার সময়কাল পরিবর্তিত হতে পারে। ওয়ারেন্টি সেবা গ্রহণের আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট পণ্যের ওয়ারেন্টি শর্তাবলী ও নিয়মাবলী ভালোভাবে জেনে নেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
নিম্নোক্ত পরিস্থিতিতে পণ্য ওয়ারেন্টি সেবার জন্য গ্রহণযোগ্য হবে না:
- পণ্যের ক্রয় রশিদ, বিল, ইনভয়েস বা অন্য কোনো বৈধ ক্রয়ের প্রমাণপত্র প্রদর্শন করতে না পারলে পণ্যটি ওয়ারেন্টির আওতায় আসবে না।
- পণ্যের কোনো অংশ পুড়ে যাওয়া, চিপে যাওয়া, বসে যাওয়া, টেম্পারিং করা, লেয়ার কাটা, মরিচা ধরা, ভাঙ্গা অথবা বাঁকা, ফাঙ্গাস পড়া, কোনো পোর্টে ফাটা দাগ, বা ক্ষতির চিহ্ন পাওয়া গেলে তা ওয়ারেন্টির আওতায় আসবে না।
- পণ্যের মূল স্টিকার বা সিরিয়াল নম্বর উঠে গেলে, মুছে গেলে বা অস্পষ্ট হয়ে গেলে সেই পণ্য ওয়ারেন্টির আওতায় থাকবে না।
- ল্যাপটপ, নোটবুক বা কম্পিউটারের ক্ষেত্রে ব্যাটারি, চার্জার এবং অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রাংশের ওয়ারেন্টি সাধারণত সর্বোচ্চ ১ বছর পর্যন্ত প্রযোজ্য হতে পারে এবং এটি মূল পণ্যের ওয়ারেন্টির অন্তর্ভুক্ত নয় ।
- পণ্যের কেসিং-এর ভিতরের কোনো যন্ত্রাংশ পরিবর্তন করা হলে বা সিরিয়াল নম্বরের অমিল পাওয়া গেলে তা ওয়ারেন্টির আওতায় আসবে না।
- পণ্যের লক, সিল বা হুক ভাঙা থাকলে অথবা পণ্যটি খোলার চেষ্টা করা হয়েছে বলে সনাক্ত হলে তা ওয়ারেন্টির আওতায় আসবে না।
- পন্যের লক বা হুক ভাঙ্গা অথবা খোলার চেষ্টা হয়েছে তা সনাক্ত হয় সেক্ষেত্রে তা ওয়ারেন্টির আওতায় আসবে না।
- পণ্যের কোনো যন্ত্রাংশ পোকা-মাকড়ের কারণে ক্ষতিগ্রস্ত বা নষ্ট হয়ে গেলে সেই পণ্য ওয়ারেন্টির আওতায় গ্রহণযোগ্য হবে না।
- স্ক্রিনে আঘাতের কারণে গোলাকার বা অর্ধচন্দ্রাকৃতি ভাঙা বা ক্ষতির চিহ্ন দেখা গেলে তা ওয়ারেন্টির আওতায় পড়বে না।
- যদি কোনো তরল পদার্থ পণ্যের ভিতরে প্রবেশ করে বা এর কারণে পণ্যের ক্ষতি হয়, তবে তা ওয়ারেন্টির আওতায় আসবে না।
- পণ্যের ভুল ব্যবহার, অবহেলা বা অপব্যবহারের ফলে কোনো ক্ষতি হলে তা ওয়ারেন্টির আওতায় গণ্য হবে না।
- মনিটরের ক্ষেত্রে Dead Pixel বা Stuck Pixel সমস্যার জন্য ওয়ারেন্টি ক্লেইম করতে হলে স্ক্রিনে ন্যূনতম ৩টি বা তার বেশি ডেড বা স্টাক পিক্সেল দৃশ্যমান থাকতে হবে।
লাইফটাইম ওয়ারেন্টি পলিসি:
যদি কোনো পণ্য এখনও বাজারে প্রচলিত থাকে এবং নির্মাতা প্রতিষ্ঠানের মাধ্যমে সমর্থিত হয়, তাহলে ক্রেতা সেই পণ্যের জন্য লাইফটাইম ওয়ারেন্টি সেবা পেতে পারবেন।
তবে নিম্নোক্ত পরিস্থিতিতে লাইফটাইম ওয়ারেন্টি প্রযোজ্য হবে না:
- যদি পণ্যটি EOL (End Of Life) হিসেবে ঘোষণা করা হয়, অর্থাৎ নির্মাতা প্রতিষ্ঠান সেই পণ্যের উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়।
- যদি পণ্যের নতুন বা আপডেটেড ভার্সন বাজারে আসে, তাহলে সেই নতুন ভার্সন পুরোনো ভার্সনের সাথে ওয়ারেন্টি প্রতিস্থাপন হিসেবে প্রদান করা হবে না।
অর্থাৎ, লাইফটাইম ওয়ারেন্টি শুধুমাত্র সেই সময় পর্যন্ত কার্যকর থাকবে যতদিন পর্যন্ত পণ্যটি বাজারে প্রচলিত ও নির্মাতা কর্তৃক সমর্থিত থাকে।