শর্তাবলী Terms and Conditions
‘অফিস সলিউশন’ এর ওয়েবসাইট ব্যবহার এবং এখান থেকে পণ্য বা পরিষেবা ক্রয়ের ক্ষেত্রে নিম্নোক্ত শর্তাবলী প্রযোজ্য হবে। যেকোনো অর্ডার করার পূর্বে অনুগ্রহপূর্বক এই শর্তাবলী মনোযোগ সহকারে পড়ে নিন।
সাধারণ শর্তাবলী ও ব্যবহারকারীর সম্মতি:
- এই ওয়েবসাইট ও এর প্রদত্ত পরিষেবাগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি নিশ্চিত করছেন যে আপনি এই শর্তাবলী ও নিয়মগুলো মনোযোগ সহকারে পড়েছেন, সেগুলো বুঝেছেন এবং এগুলোর সাথে সম্মত হয়েছেন।
- যদি আপনি এই শর্তাবলীর কোনো অংশের সাথে একমত না হন, তাহলে অনুগ্রহ করে এই ওয়েবসাইট এবং এর কোনো পরিষেবা ব্যবহার করবেন না। সে ক্ষেত্রে আপনাকে অবিলম্বে সাইটটি ব্যবহার করা বন্ধ করতে হবে।
- আমরা সময়ে সময়ে আমাদের ওয়েবসাইটের তথ্য, পণ্য বা পরিষেবাগুলো আপডেট, সংশোধন বা পরিবর্তন করতে পারি। এসব পরিবর্তন করা হতে পারে আমাদের পণ্যের উন্নয়ন, ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী সেবা প্রদান, অথবা ব্যবসায়িক প্রয়োজন ও অগ্রাধিকারের কারণে।
- এই ওয়েবসাইট এবং এর পরিষেবাগুলো ব্যবহার করার জন্য ব্যবহারকারীর ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে। যদি আপনার বয়স ১৮ বছরের কম হয়, তাহলে আপনি পিতামাতা বা অভিভাবকের অনুমতি ছাড়া এই সাইটে নিবন্ধন বা ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো।
পণ্যের মূল্য, স্টক ও তথ্য সংক্রান্ত নীতিমালা:
- ‘অফিস সলিউশন’ তার ওয়েবসাইটে প্রদর্শিত যেকোনো পণ্যের দাম, স্পেসিফিকেশন, এবং শর্তাবলী কোনো পূর্ব ঘোষণা ছাড়াই পরিবর্তন করার ক্ষমতা রাখে।
- কোনো টাইপোগ্রাফি বা ফটোগ্রাফিক ত্রুটির জন্য ‘অফিস সলিউশন’ দায়ী নয়। আমাদের ওয়েবসাইটের সমস্ত ছবি ডিজিটালভাবে তৈরি অথবা অন্যান্য ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে। বাস্তব পন্যের সাথে ওয়েবসাইটে প্রদর্শিত পন্যের রঙ, এবং টেক্সচার, আকার ইত্যাদি ভিন্ন হতে পারে।
- পন্যের স্টক ও সহজলভ্যতা পরিবর্তনশীল। ‘অফিস সলিউশন’ ওয়েবসাইটে কোন পন্য যদি “In Stock” হিসেবে প্রদর্শিত হয় সেই ক্ষেত্রেও পণ্যটি না থাকার সম্ভাবনা থাকতে পারে।
- যেকোনো অর্ডারের পেমেন্ট করার আগে আপনার পণ্য টি স্টক এ আছে কিনা সেটা নিশ্চিত হয়ে নিন। ডিজিটাল পেমেন্ট রিফান্ডের ক্ষেত্রে ৩ থেকে ১০ কার্যদিবস সময় লাগতে পারে এবং এতে আপনার অতিরিক্ত চার্জও লাগতে পারে, পেমেন্টের সময় নেয়া যেকোনো অতিরিক্ত ফি রিফান্ডের আওতায় আসবে না।
- রিটার্ন ও রিফান্ড পলিসি বিস্তারিত জানতে ক্লিক করুন
অর্ডার ও ডেলিভারি:
- আপনার অর্ডারের প্রোডাক্টটি যদি আমাদের স্টকে থাকে এবং আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়ে থাকে, তাহলে অর্ডারটি ৪৮-৭২ ঘন্টার মধ্যে প্রসেসিং করা হবে। আমরা সেইম দিনে যেকোন পণ্য ডেলিভারির নিশ্চয়তা না দিলেও দেশের প্রায় সকল প্রান্তে আমরা পণ্য ডেলিভারি দিয়ে থাকি। সাপ্তাহিক ছুটি বা বন্ধের দিনে অর্ডার প্রোসেসিং হয় না। ‘অফিস সলিউশন’ যেকোনো পূর্ব ঘোষণা ছাড়াই আপনার অর্ডার বাতিল করার ক্ষমতা রাখে।
- যদি আমাদের ওয়েবসাইটে তালিকাভুক্ত কোনো পণ্যের টাইপোগ্রাফিক্যাল, তথ্যগত, প্রযুক্তিগত বা অন্যান্য ত্রুটির কারণে ভুল মূল্য থাকে, তাহলে ‘অফিস সলিউশন’ সেই পণ্যের জন্য যেকোনো অর্ডার প্রত্যাখ্যান বা বাতিল করার এবং অবিলম্বে ভুল তথ্য পরিবর্তন, সংশোধন বা অপসারণ করার অধিকার রাখে।
- আরও জানতে আমাদের ডেলিভারি সংক্রান্ত শর্তাবলী পড়ুন
ওয়ারেন্টি গ্রহনের শর্তসমূহ:
ওয়ারেন্টি সার্ভিস গ্রহণের জন্য গ্রাহক কে পণ্য ক্রয়ের প্রমাণ (চালান, ক্রয় রশিদ) বাধ্যতামূলক প্রদর্শন করতে হবে। ওয়ারেন্টি সম্পন্ন হওয়ার পর যদি পণ্যটি ক্রেতার ঠিকানায় পাঠাতে হয় তার জন্য গ্রাহক কে রিটার্ন শিপিং চার্জ প্রদান করতে হবে। ‘অফিস সলিউশন’ যে কাউকে ওয়ারেন্টি পরিষেবা প্রত্যাখ্যান করার বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে। বিক্রিত সকল প্রোডাক্ট এ ওয়ারেন্টি প্রদান করা হয় না। শুধুমাত্র যেসকল প্রোডাক্ট গুলোতে মূল কোম্পানি ওয়ারেন্টি মেয়াদ ঘোষণা করে থাকে সেগুলোর ক্ষেত্রে ওয়ারেন্টি কার্যকর হয়ে থাকে। ল্যাপটপের ব্র্যান্ড ও মডেল ভেদে ওয়ারেন্টি ১-৩ বছর হয়। কিন্তু সকল ল্যাপটপ ব্যাটারি ও এডাপ্টারের ওয়ারেন্টি শুধুমাত্র ১ বছর। বিক্রয়ের সময় যে কম্পিউটার সেটআপ ও অপারেটিং সিস্টেম কাস্টমাইজ করে দেয়া হয় তা ওয়ারেন্টির আওতায় থাকে না।
আরও জানতে নিম্নোক্ত পেইজ গুলো ভিজিট করুন: